নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরকারী আশ্রয়ণ প্রকল্পে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বৃক্ষরোপণ



  বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।  শনিবার(২৯ জুলাই)  সকাল ১১টায় শরীফ খানী বুরুজ পাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে প্রায় শতাধিক ফলদ বৃক্ষ রোপণ করা হয়। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার সঞ্চালণায় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসাইন,


৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোত্তাকিন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু। এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি শামীম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর,


কোষাধ্যক্ষ শেখ মোঃ আলমগীর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, আব্দুল মালিক, খোরশেদ আলম, ইউপি সদস্য রেজওয়ান হোসেন মামুন, সাবেক সদস্য ইশতেয়াক হোসেন লেমন, মিজানুর রহমান মিজান ও সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমেদ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, জলবায়ু রোধে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। নির্মল অক্সিজেন পেতে হলে বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাব প্রতি বছরের ন্যায় এবারও কর্মসূচি হাতে নেয়ায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।


অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেনের সাথে সাথে ফল ও জ্বালানী দেয়। বৃক্ষকে আমাদের পরিচর্চা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এ দেশটা সবুজের সমারোহ হয়ে যাক। এ ক্ষেত্রে মডেল প্রেসক্লাব এক যুগান্তকারি পদক্ষেপ নিয়েছে।

ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন,


মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সৃজনশীল কার্যক্রম করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে