নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ইমামের মৃত্যু


সড়ক দুর্ঘটনায় যশোরের বাঘারপাড়া উপজেলা মসজিদের ইমাম হাজারো ছাত্রের ওস্তাদ ক্বারী আতাউর রহমান মৃত্যু বরণ করেছেন।শুক্রবার বিকাল ৬টার দিকে মহিরণ ব্র্যাক মোড়ে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে প্রচন্ড গতিতে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এসময় তাকে প্রথমে বাঘারপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১ টায় দিকে তিনি মৃত্যু বরণ করেন।ক্বারী আতাউর রহমান বাঘারপাড়া ফাযিল মাদরাসার শিক্ষক ছিলেন । ২০১৮ সালে তিনি অবসর নেন। ৩৮ বছর উপজেলা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।শনিবার বিকাল তিনটায় মহিরন ব্র্যাক অফিসের পিছনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


জানাজা নামাজে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস,রাধানগর আলিম মাদরাসার অধ্যক্ষ তবিবুর রহমান ,বাঘারপাড়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী, হামিদপুর আলহেরা কলেজের সহকারি অধ্যাপক গোলাম রসুলসহ এলাকার অসংখ্য আলেমে দ্বীন উপস্থিত ছিলেন।

আরও খবর