নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জ্বালানি তেলের দাম বাড়বে না, মজুত পর্যাপ্ত: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং জনস্বার্থ বিবেচনায় সরকার তেলের দাম বৃদ্ধি করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে আগামী এক মাসের মজুত নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তী তিন মাসের মজুত নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কিনে মজুত করায় সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হচ্ছে। তিনি সবাইকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "অতিরিক্ত তেল কেনা মানে অন্যদের প্রাপ্য থেকে বঞ্চিত করা।"

জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এককালীন সহায়তা চেক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদের স্বাগত বক্তব্যে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে যশোর সদর ও পৌর এলাকার ৩৪ জনের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এই কর্মসূচির আওতায় জেলাজুড়ে মোট ১৫৩ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হবে।


আরও খবর