নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোর এমএম কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রদল। শনিবার (১৪ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা ও স্থানীয় নেতৃত্বের দিকনির্দেশনায় ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও আশপাশের স্তূপীকৃত ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

পরিচ্ছন্নতা অভিযানটি ক্যাম্পাসের শহীদ আসাদ হল প্রাঙ্গণ থেকে শুরু হয়। এতে নেতৃত্ব দেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু এবং সাধারণ সম্পাদক আকিব আনোয়ার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি টিটোন তরফদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে জাহিদুল ইসলাম বিল্টু বলেন, “একটি সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস শুধু চোখের প্রশান্তিই দেয় না, বরং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করে। ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গঠনে কাজ করতে বদ্ধপরিকর।”অভিযান শেষে নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান।


আরও খবর