নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোরে চালডাল কর্মীদের সংকট নিরসন: বকেয়া পরিশোধ ও অভয় দিচ্ছে কর্তৃপক্ষ

যশোরে ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল’-এর কর্মীদের বকেয়া বেতন নিয়ে চলমান আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আজ দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং আন্দোলনে অংশ নেওয়া কোনো কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চালডালের সিইও মাহাবুব এমএম মুনতাসিন এবং হেড অব মার্কেটিং লুসবুন উদিতি। সিইও জানান, ফান্ডিং সংক্রান্ত কিছু জটিলতার কারণে বেতন প্রদানে সাময়িক বিলম্ব হয়েছিল, যা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিরসন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কর্মীদের প্রতিটি যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছেছে কর্তৃপক্ষ। বর্তমানে বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরছেন।

হেড অব মার্কেটিং লুসবুন উদিতি বলেন, “সাময়িক সংকটের কারণে আমাদের ডেলিভারি সেবা কিছুটা বিঘ্নিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা আশ্বস্ত করছি, এখন থেকে গ্রাহকরা আগের চেয়েও দ্রুত ও উন্নত মানের সেবা পাবেন।”ভবিষ্যতে এমন সংকটের পুনরাবৃত্তি রোধে একটি শক্তিশালী টিম কাজ করছে বলে জানান সিইও। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চালডালের যুগ্ম পরিচালক শাহাদত হোসেন ও আজিজুর রহমান জিকো। আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন ফেরদৌস আজমীর। কর্তৃপক্ষ সকল কর্মীকে নির্ভয়ে ও নিঃসংকোচে কাজে ফেরার আহ্বান জানিয়েছে।


আরও খবর