নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘায় ভ্যান ছিনতাইয়ের চেষ্টা : ছিনতাইকারী আটক

রাজশাহীর বাঘায় যাত্রী সেজে ভ্যান ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর -চাঁন নগর সড়কের ফাঁকা রাস্তায় এই ঘটনা ঘটেছে।

জানাযায়,উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ভ্যান চালক সাজদার আলীকে বিনোদপুর বাজার থেকে আলাইপুর যাবে বলে ৬০ টাকায় দু’জন যাত্রী ভাড়া করে।ভ্যান নিয়ে হাবাসপুর-চাঁন নগর সড়কের ফাঁকা রাস্তায় পৌছলে যাত্রীরা থামতে বলে। ভ্যান থামার সাথে সাথে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকরে। ভ্যান দিতে না চাইে ছুরিকাঘাত করে। ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ সময় ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালানোর সময় জনগন একজন কে আটক করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তার তথ্য মতে আরেক জনকে পুলিশ গ্রেফতার করে।

আটকরা হলেন-চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে সোহেল রানা (২২) ও বড়বড়িয়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে হেলাল উদ্দিন (২৩)।বর্তমানে তারা চারঘাট উপজেলার খুদিরবট তলা সরকারি আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামে বসবাস করে বলে জানা গেছে।

এ বিষয়েবাঘা থানার (ওসি তদন্ত) আবদুল করিম বলেন, ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জনতার হাতে একজন আটক হয়। পরে তার তথ্য মতে আরেক জনকে আটক করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে এই চক্রের সাথে কারা জড়িত তাদের আইনের আওতায় আনাহবে।

উল্লেখ্য, উপজেলার হাবাসপুর গ্রামের মাজদার রহমানের ছেলে রাব্বি আহমেদ ১২ অক্টোবর সন্ধ্যায় বাঘা বাজার থেকে দু’জন যাত্রী নিয়ে বাগসায়েস্তার উদ্দেশে রওনা হয়। যাত্রী বেশে ছিনতাই কারীরা বাগ সায়েস্তার ফাঁক ারাস্তায় পৌঁছলে ভ্যান থামাতে বলে। এ সময়তার পকেট থেকে মোবাইল ও টাকা কেড়ে নিয়ে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টাকরে। রাব্বি ভ্যানদিতে নাচাইলে তার গলায় ছুরিকাঘাত করে। #


Tag
আরও খবর