নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চাল নিয়ে মোকাম থেকে ফেরা হলো না সাজাহানের

চাল নিয়ে মোকাম থেকে ফেরা হলো না সাজাহান আলী (৫৬) নামের এক ব্যবসায়ীর। ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি। চাল ব্যবসায়ী সাজাহান আলী বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের জামাত আলীর ছেলে।
দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজশাহীর আম চত্বর-তানোর সড়কের তেঘরিয়ার জিয়ানা এগ্রো ফার্মের নিকটে। সাজাহান আলী আড়ানী পৌর বাজারের একজন চাল ব্যবসায়ী।
জানা যায়, আড়ানী থেকে ভটভটি নিয়ে তানোরের উদ্দেশ্যে রওনা হন শাজাহান আলীসহ কয়েকজন। রাজশাহীর আম চত্বর পার হয়ে তানোরের দিকে যাচ্ছিল। ভটভটি  রাজশাহীর আম চত্বর-তানোর সড়কের তেঘরিয়ার জিয়ানা এগ্রো ফার্মের নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সাজাহান আলী নিহত হয়েছেন। ভটভটির চালক আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের আবুল গাজীর ছেলে মিলন হোসেন (৩০) ও হেলপার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিদ্যুত আলীর ছেলে হৃদয় হোসেন (২২) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাথে থাকা আরেক চাল ব্যবসায়ী আরিফুল ইসলাম টিপু বলেন, আহত ভটভটি চালক মিলন হোসেনের অবস্থা অত্যান্ত আশংকাজনক। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
এ বিষয়ে পবা থানার এসআই তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। #

Tag
আরও খবর