নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জনতার বরণে বাঘা- চারঘাটের নৌকার মাঝি শাহরিয়ার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ বাঘা-চারঘাট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনবারের নির্বাচিত সাংসদ ও দুই বারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। বুধবার(২৯ নভেম্বর) বিকেলে ফুলের শুভেচ্ছা জানিয়ে দুই উপজেলা থেকে হাজার-হাজার দলীয় নেতা-কর্মীরা মোটর সাইকেল এবং প্রাইভেট গাড়ি বহর নিয়ে তাঁকে বরণ করে বাঘা নিয়ে আসেন। এসে মাগরিবের নামাজ আদায় করে হযরত শাহদৌলার মাজার জিয়ারত করে দলীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা আওয়ামী লীগের নেত্রীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


যানাযায়, বুধবার বিকেলে চারঘাট-বাঘার নৌকার প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম তাঁর নিজেস্ব গাড়ি যোগে ঢাকা থেকে বানেশ্বর হয়ে চারঘাট-বাঘায় পৌছার পূর্বে দুই উপজেলার হাজার হাজার নেকাকর্মীরা বানেশ্বরে অবস্থান নেন। এরপর তাদের প্রিয় নেতা পৌঁছালে সবাই তাকে ফুলে-ফুলে সিক্ত করেন এবং দলীয় স্লোগানে মুখরিত করে চারঘাট হয়ে বাঘায় পৌঁছান। 


এ গাড়ি বহরে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চারঘাট আ’লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, চারঘাট পৌর মেয়র একরামুল হক ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক-সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আলীগের নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী।


 বাঘা উপজেলা থেকে শাহরিয়ার আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়ে আসেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টুও অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির , বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার ও সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ,বঙ্গবন্ধু সৈনিক লীগের বাঘা উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন ,আড়ানী পৌর আ’লীগের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পি সহ সকল ইউপি চেয়ারম্যান এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


দলীয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন পেতে চারঘাট-বাঘা থেকে মোট ৬ জন প্রার্থী ফরম ক্রয় করেছিল। এরা হলেন- তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও দুই বারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান ,বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড: লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, আ’লীগ নেতা তৌহিদ তুহিন ও হাসমত আলী। এদের মধ্যে নৌকা প্রতিক পেয়েছেন আলহাজ শাহরিয়ার আলম ।

Tag
আরও খবর