নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘায় হরতালে প্রাইভেট কারে আগুন

রাজশাহীর বাঘায় রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল চললেও রাস্তায় চলছে বিভিন্ন গাড়ি। তবে হরতালে বাঘায়  একটি পুলিশ সার্জনের প্রাইভেট কার পুড়িয়ে দেয়া-সহ একটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়  সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১ টার সময় রাজশাহী (আর.এম.পি’র) পুলিশ সার্জেন্ট শহিদুজ্জামান (রিপন)  তাঁর স্ত্রীর বড় বোনকে নিয়ে  প্রাইভেটকারে তার শশুর বাড়ী লালাপুর আসছিলেন। বানিশ্বর -ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের বাঘার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি নামক স্থানে পৌঁছালে কয়েকজন লোক  তার  পথরোধ করে গাড়িতে পেট্টোল ঢেলে আগুন জালিয়ে দেয়। এ সময় তিনি এবং তাঁর স্ত্রীর বড় বোন গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে পালিয়ে নিজেদের আত্নরক্ষা করেন। খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের লোকজন গাড়িটির আগুন নিয়ন্ত্রন করে।

 এর আগে উপজেলার চকছাতারী এলাকায় ভোর বেলায়  রাজশাহী গ্রামী একটি চলন্ত ট্রাকে ইট-পাটকেল ছুড়ে । এ সময়  ড্রাইভার গাড়িটি না থামিয়ে দ্রুত সেখান থেকে টান দিয়ে রাজশাহী অভিমুখে চলে যান। 

এদিকে ঘটনার প্রায় দেড় ঘন্টা পর পুলিশ সার্জেন্ট শহিদুজ্জামান (রিপন)দুর্ঘটনার স্থানে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ,চারঘাট সার্কেলের এ.এস.পি প্রনব কুমার সাহা এবং বাঘা থানা পুলিশ আসার খবর পেয়ে তিনি সেখানে আসেন এবং প্রশাসনকে জানান, হরতাল কারীরা তাঁর পথরোধ করে প্রথমে গাড়িটি ভাংচুর শুরু করে । এরপর পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তখন তিনি ভয়ে-আতঙ্কে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। এ সময় আগ্নী সংযোগ কারিরাও রাস্তার উত্তর পাশের আম বাগান দিয়ে দ্রুত শটকে পড়েন।

  

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) তদন্ত সবুজ রানা জানান, আমরা সংবাদ পাওয়া মাত্র ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ঘটনাস্থলে যায়। প্রতিবেশী লোকজন জানিয়েছেন, তারা গাড়ির সিলিন্ডার বাস্ট হওয়ার বিকট শব্দ পেয়ে ঘটনা অবগত হয়েছেন। ততক্ষনে হরতালকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag
আরও খবর