নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘায় জমি-জমা নিয়ে সংঘর্ষে নারিসহ আহত-১২

 রাজশাহীর বাঘায় জমি জমা নিয়ে সংঘর্ষে ৪ নারিসহ অন্তত ১২জন আহত হয়েছে। গুরুতর আহত ২নারিসহ ৪জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার(২৬ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার  বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,শনিবার সকালে পৈত্রিক জমিজমা নিয়ে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে কাগজপত্র দেখাকালীন সময়ে উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মকছেদ আলী (পিতা মৃত সেরফান) ও তার ছেলেরা দেশীয় তৈরি ফালা,হাসুয়া ও বাঁেশর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে অপর পক্ষকে মারপিট করে। এতে  আহত হন,মুনছুর রহমান(৫৫), রুজদার আলী(৫২), ও তার স্ত্রী আফরোজা বেগম(৬০) রাসেল আহম্মেদ(২৮), ফাতেমা বেগম, রাশিদুল ইসলাম(২৯), পারুল বেগম(৩০),আব্দুর রাজ্জাক(৩০), বাপ্পি রহমান(২৪), আঁখি খাতুন(২৫) বজলুর রহমান(৪৫) একরামুল হক(৩৫)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক ডা. মল্লিকা সরকার জানান, গুরুতর আহত মুনসুর রহমান, আফরোজা বেগম, রাসেল আহমেদ ও ফাতেমা বেগমকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বজলুর রহমান ও একরামুল হককে সরাসারি রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শালিসে উপস্থিত  স্থানীয় ইউপি সদস্য(মেম্বর) আব্দুর রহমান জানান,ওই গ্রামের মৃত সেরফান আলী ও এরফান আলী প্রায় ৩০ বিঘা জমি রেখে মারা যায়। সেরফান আলীর সেই সম্পত্তি ভাগ বাটোয়ারার আগে তার দুই ছেলে ইন্তাজ আলী ও মুনতাজ আলীও মারা যায়। সেরফান আলীর জীবিত অপর ছেলে মকছেদ আলীর কাছ থেকে জমির হিসেব বুঝে নিতে চান ইন্তাজ আলী,  মুনতাজ আলী ও এরফান আলীর ছেলে-মেয়েরা। বিভিন্ন সময়ে ৪ বার শালিস বসেও সমাধান না হওয়ায় সর্বশেষ শনিবার সকালের দিকে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়ের উপস্থিতিতে শালিস বৈঠক বসে। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মকছেদ আলী ও তার ছেলেরা হামলা করে। এতে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের থামিয়ে দিয়ে শালিস স্থগিত রেখে লোকজন চলে  যায়। পরে উভয় পক্ষ দেশীয় তৈরি ফালা,হাসুয়া ও বাঁেশর লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রুজদার আলী জানান,পুরো সম্পত্তি বুঝে না দিয়ে দখলে রেখে ভোগ করছেন চাচা মকছেদ আলী। সম্পত্তি বুঝে নেওয়ার জন্য শালিস ডাকলে তাদের উপর হামলা চালায় চাচা ও চাচাতো ভাই।
মকছেদ আলী জানান,ভাই জীবিত থাকাকালীন সময়ে সম্পত্তি বুঝে নিয়েছে। এর পরেও পাবে বলে তারা দাবি করে। তবে  বাটোয়াটারা দলিল হয়নি বলে জানান তিনি।

বাঘা থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।##



Tag
আরও খবর