নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘার পদ্মায় ৩টি মরা গরু সহ ভাসছে এক ব্যক্তির লাশ

রাজশাহীর বাঘা সীমান্ত এলাকার কলিগ্রাম পদ্মা নদীতে তিনটি মরা গরু সহ একজন ব্যক্তির ভাসমান লাশ দেখা গেছে। বৃহস্পতিবার(২৪-অক্টবর) সকালে স্থানীয় লোকজন এ দৃশ্য দেখে থানা পুলিশকে খবর দেয়। তবে দুপুর পর্যন্ত এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়নি। 

সরেজমিন বৃহস্পতিবার দুপুরে ঘটনা স্থলে গিয়ে দেখা যাই, নদীর কিনারে মাছ শিকার করা জালে আটেকে আছে একজন ব্যক্তির বিবস্ত্র লাশ ও একটি লাল রঙের ছোট গরু। অপর দুটি সাদা কালার বড় গরু সকালে ভাসমান অবস্থায় অনেকে দেখতে পেলেও  নদীর ব্যাপক স্রোত থাকায় দুপুরের  পর থেকে আর দেখা যাচ্ছে না বলে জানান গ্রামের কৃষক আব্দুল আলিম ও মৎস্য শিকারি আব্দুল মান্নান।  

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল করিম জানান, সকালে স্থানীয় লোকমুখে মোবাইল ফোনের মাধ্যমে খবরটি পাই। অত:পর আমরা চারঘাট নৌ পুলিশকে বিষয়টি অবগত করেছি। এ বিষয়টি তারা দেখভাল করবেন।            

এদিকে সর্বশেষ বিকেল ৪ টায় এ রিপোর্ট লেখার সময় চারঘাট নৌ-পুলিশের ইন্সেপেক্টর  বেলাল হোসেননের সাথে কথা বললে তিনি বলেন, আমরা এই মুহুতে ঘটনা স্থলে অবস্থান করছি। এই নদীতে অনেক  স্রোত। আমাদের চোখে এখন পর্যন্ত একটি সাদা ও একটি লাল গরুর দেখা মিলেছে। আমরা মৃত ব্যাক্তির মরাদেহ খুজে বের করার চেষ্টায় আছি। 


Tag
আরও খবর