নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘায় মায়ের হত্যার বদলা নিল ছেলে

রাজশাহীর বাঘায় বাবা কর্তৃক মাকে হত্যার ২০ বছর পর পিতা আস্তুল হোসেনকে হত্যা করে জীবনের জ্বালা মিটিয়েছে তারই ছোট ছেলে ছনি।

বৃহস্পতিবার(১১মে) রাতে উপজেলার চক আমোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার-সহ ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘা থান অফিসার ইনচার্জ(ওসি)খাইরুল ইসলাম ও রাজশাহী(সি.আই.ডি)র ক্রাইম সিন বিশেষজ্ঞ সব-ইন্সেপেক্টর সুলতান মাহামুদ।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সকালে রাজশাহীর বাঘার চক আমোদপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে আজিজুল আলম অরুপে আস্তুল নামে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আস্তুলের (৫০) এর বাড়ী চক আমোদপুর গ্রামে। তার পিতার নাম মৃত ইয়াকুব প্রামানিক। বৃহস্পতিবার রাতে এই হত্যাকান্ড সংঘটিত হয় বলে নিশ্চিত করেন স্থানীয় লোকজন। এ ঘটনার পর পুলিশ এসে মৃত ব্যাক্তির লাশ উদ্ধারের পর গোপন তথ্যের ভিত্তিতে আস্তুলের ছোট ছেলে ছনি(২১)এর ঘর তল্লাশী করলে তার ব্যবহৃত শার্ট,লুঙ্গি এবং হাতের কবজিতে রক্তের নমুনা লক্ষ্য করেন এবং তাকে আটক করে থানায় নিয়ে যান।

আস্তুলের ভাই গোলাম মোস্তফা-সহ এলাকার লোকজন জানান,১৯৯৮ সালে আস্তুল তার স্ত্রী পারুল বেগমকে হাসুয়া দিয়ে কুপিয়ে হতা করেছিল। এরপর সে পুলিশের হাতে আটক হয়ে ঘটনার স্বীকারুক্তি মুলক জবানবন্দী দিলে মহামান্য আদালতের বিচারক তাকে যাবত জীবন সাজা দেন। অত:পর গত দুই বছর পূর্বে করোনা কালিন সময় তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেন ।

কিন্তু তার দুই ছেলে তাকে কোন ভাবেই মেনে নিতে পারেননি। এ কারনে তিনি তার ভাই-ভাতিজা এবং আত্নীয় স্বজনদের বাড়িতে খাওয়া দাওয়া করতো এবং মানুষের আম বাগান, পুকুর পাড় ও বিভিন্ন ব্যক্তির ঘরের বারান্দা(বৈঠক খানায়) শুয়ে রাত কাটাতেন। সর্বশেষ শুক্রবার(১২-মে)সকালে ঐ গ্রামের জনৈক শহিদুল ইসলামের পুকুর পাড় থেকে আস্তুলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে স্থানীয় জনতা ও পুলিশ।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এরপর রাজশাহী(সি.আই.ড)র ক্রাইম সিন বিশেষজ্ঞ টিম এসে লাশের রক্তমাখা দেহ থেকে বিভিন্ন যন্ত্রের সাহায়ে নমুনা সংগ্র করেছেন। এর আগে আমরা গোপন তথ্যের ভিত্তিতে মৃত ব্যক্তির ছোট ছেলে ছনি(২১)এর ঘর তল্লাশী করলে তার হাতের কবজিতে রক্তের ফোটা এবং ব্যবহৃত সাট ও লুঙ্গীতে রক্তের নমুনা পায়। ফলে তাকে আটক করে থানায় নিয়ে আসি এবং লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করি।

Tag
আরও খবর