নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আটোয়ারীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 " খেলাধুলায় বাড়ে বল, মোবাইল ছেড়ে খেলতে চল " এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) রাতে তারাবীর নামাজ পড়ে এসে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়। 

টানটান উত্তেজনা ও আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলায় " উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পঞ্চগড়, বোদা শাখার ব্যবস্থাপক হোসেন মোঃ আলমগীর " জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন " রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পঞ্চগড়, বোদা শাখার কর্মকর্তা মুফাত হোসেন সুজন " জুটি বা দল।

অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা  মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ বাকি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টটি গত সোমবার ৪ ফেব্রুয়ারিতে শুভ উদ্বোধন হয়েছিল। এবারের টুর্ণামেন্টে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মিলে ১২টি দল খেলায় অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর