জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান

পঞ্চগড়ের আটোয়ারীতে আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের বিভিন্ন শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার ( ০৯ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির প্রথম হতে পঞ্চম শ্রেণির ৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নীতিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও কৃতি শিক্ষার্থীদের হাসে সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোঃ শাহাজাহান, অন্যান্য উপদেষ্টাদের মধ্যে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী হিরু রঞ্জন ঘোষ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিক পীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ক্যাম্পাস-২ এর প্রধান শিক্ষক ইতি রাণী, সুখাতি কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সাহেরা বেগম প্রমুখ। প্রধান অতিথি মাসুদ হাসান বলেন, আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের কর্ণধার। একদিন তারাই এ দেশের নেতৃত্ব দিবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এর জন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, আজকের বৃত্তি সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান আগামী দিনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে অবশ্যই অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নীতিশ চন্দ্র বর্মন জানান, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১ম গ্রেডে ১১ জন, ২য় গ্রেডে ৪ জন, ৩য় গ্রেডে ২ জন ও সাধারণ গ্রেডে ৩৭ জন বৃত্তি। 

Tag
আরও খবর