নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা


আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীউলা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের (এমএবিএফও) সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নাধীন ‘ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (আইসিআরডিসিভি-৩)’ প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু। ইএসডিও–আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রজেক্ট অফিসার মুজাহিদুল ইসলাম সভা সঞ্চালনা করেন।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউডিএমসি সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপি সদস্য, কৃষক ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশ নেন।

বক্তারা বলেন, ইএসডিও বাস্তবায়িত আইসিআরডিসিভি-৩ প্রকল্প শ্রীউলা ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জানানো হয়, ২০২৬ সালে আইসিআরডিসিভি-৩ প্রকল্পের আওতায় শ্রীউলা ইউনিয়নে মোট ১৫টি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দুর্যোগ সহনশীল টয়লেট স্থাপন, পরিবারভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা চালু, বৃক্ষরোপণ, ক্যাশ ফর ওয়ার্ক (সিএফডব্লিউ), দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) সুবিধা সংস্কার।

সভায় প্রকল্পের পক্ষে আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. শামসুল হক মৃধাসহ ইএসডিও ও অন্যান্য প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে