নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সোনার মানুষ ছাড়া দেশ গঠন সম্ভব নয়: মুহাদ্দিস রবিউল বাশার


সাতক্ষীরা-৩ আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, সোনার মানুষ ছাড়া দেশ গঠন সম্ভব নয়। সৎ মানুষ ও সৎ নেতৃত্বের অভাবে দেশ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বে ছেয়ে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) আশাশুনি উপজেলার শোভনালী ও বুধহাটা ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস রবিউল বাশার বলেন, জাতির অবস্থার পরিবর্তন এবং দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, ঘের দখল ও বাড়ি দখলমুক্ত করতে হলে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তাঁদের দায়িত্বে থাকা দুটি মন্ত্রণালয়ে একটি টাকাও দুর্নীতি হয়নি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, উন্নয়নের নামে সরকারি বরাদ্দের পুরো অর্থ জনগণের জন্য ব্যয় হয় না। অনেক ক্ষেত্রে বরাদ্দের সামান্য অংশও কাজে লাগে না। তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে তাঁরা এক টাকাও দুর্নীতি করবেন না এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।

দিনের শুরুতে তিনি শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাঠি বাসন্তী মন্দির, শোভনালী ঘোষপাড়া মন্দির এবং জদ্দা তরুণ সংঘ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে তিনি বুধহাটা বাজার এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, ছাত্রশিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ইয়াছিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে