নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আশাশুনিতে জামায়াত ইসলামীর নির্বাচনী পথ সভা ও মিছিল



 ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী পথ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকাল ৩ টায় আশাশুনি মরিচ্চাপ ব্রীজের দক্ষিণ পার্শ্বে পুরাতন সড়কে পথ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাড়িপাল্লার প্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আনারুল হক ও সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবসার মুর্তাজা, ইসলামী ছাত্রশিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য রিফাত হোসেন প্রমুখ। এমপি প্রার্থী রবিউল বাশার তাঁর বক্তব্যে বলেন, দেশ গঠনে সোনার মানুষ প্রয়োজন, সোনার মানুষ না থাকায় দেশ গঠন সম্ভব হয়নি। জাতির অবস্থা পরিবর্তন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজী, ঘের দখল, বাড়ি দখল মুক্ত দেশ চাইলে সৎ নেতৃত্ব দরকার। ২০০২ থেকে ২০০৬ সালে দেশে জামায়াতের মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোঃ মোজাহিদ দু'জন মন্ত্রী ছিলেন। তখন দু'টি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ছিল; একটি টাকাও দুর্নীতি হয়নি উদাহরণ টেনে প্রধান অতিথি বলেন, এলাকার উনানয়নে সরকারি বরাদ্দের ১০ ভাগের এক ভাগও ব্যবহার হয়না। আমরা ইনশাল্লাহ এক টাকাও দুর্নীতি করবো না। আমরা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই। পথ সভা শেষে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে