নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বড়দল বাজার বেহাল, সংস্কারে উদাসীন প্রশাসন


দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মোকাম বড়দল বাজার বছরের পর বছর অবহেলায় পড়ে আজ কার্যত ভঙ্গুর। ভাঙাচোরা রাস্তা, জলাবদ্ধ ড্রেনেজ, নেই চাঁদনি ঘর—সব মিলিয়ে ক্রেতা–ব্যবসায়ীদের নিত্যভোগান্তি বেড়েই চলেছে।

বুধবার সকালেই এসব সংকট তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মোল্যা। আবেদনপত্রে ঢালাই রাস্তা, পাকা ড্রেন, চাঁদনি ঘর ও ল্যাট্রিন নির্মাণের দাবি জানানো হয়।

একসময় ‘ছোট কলিকাতা’ নামে পরিচিত ছিল এই বাজার। নদীপথে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে পণ্য তুলতেন। কপোতাক্ষ নদ ভরাট হয়ে যাওয়ার পর নৌযোগাযোগ বন্ধ হয়, আর বাজারের জৌলুশও কমতে থাকে।

এখনো সপ্তাহে তিন দিন হাট বসে। কিন্তু অবকাঠামো ভেঙেচুরে পড়ায় ব্যবসায়ীরা বলেন, “পাঁচ কদম হাঁটতে কাদা—হাটে বেচাকেনা আগের মতো চলে না।” বর্ষায় পানি ওঠে দোকানঘরেও।

বাজারটি সরকারি রাজস্বের বড় উৎসে পরিণত হলেও সংস্কারে নেই দৃশ্যমান পদক্ষেপ। স্থানীয়দের প্রশ্ন—রাজস্ব নেওয়ার সময় যাদের তৎপরতা, উন্নয়নের ক্ষেত্রে তাঁরা নীরব কেন?

ব্যবসায়ীদের দাবি, দ্রুত সংস্কার না হলে এই ঐতিহ্যবাহী মোকাম হারাবে তার বাণিজ্যিক গুরুত্ব

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে