নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত



 আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল ১০.৩০ টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, প্রবীণ শিক্ষক ও সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্য এস এম ইয়াহিয়া ইকবাল। সভায় সকল ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, কমিটির শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি লাইন ডির্পাটম্যান্টের ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপির সদস্য, কৃষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। সভায় আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, বিগত ২০২৫ সালে প্রকল্পের ফেজ-২ এর আওতায় বাস্তবায়িত কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন এবং ২০২৬ সালে ফেজ-৩ এর আওতায় দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটি সমুহের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস/প্রশমনে বিভিন্ন ধরনের অভিযোজনমূলক কার্যাবলী, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার মাধ্যমে পানিবাহিত  রোগের ঝুঁকি হ্রাসকরণে কি ধরনের কাজ করার সুযোগ আছে তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান এর মাধ্যমে উপস্থাপন করেন। এবং এসব কার্যক্রম বাস্তবায়নে উপযুক্ত স্থান/এলাকা নির্বাচন, প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনসহ কাজ বাস্তবায়নকালে সকলের সহায়তা কামনা করেন। সভায় উপস্থিত সদস্যবৃন্দ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।  
সভায় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য তারিকুল আউয়াল বলেন, ইএসডিও কর্তৃক বাস্তবায়নাধীন আইসিআরডিসিভি-২ প্রকল্পের মাধ্যমে আমাদের ইউনিয়নে পানি বিশুদ্ধকরণ প্লান্ট, রাস্তা সংস্কার, টয়লেট স্থাপন, বাড়ি বাড়ি পানির ট্যাংক স্থাপনসহ যে সকল কাজগুলো বিগত বছরে হয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তিনি এর ধারাবাহিকতা বজায় রেখে আরও কিছু নতুন কাজ সম্প্রসারিত করার অনুরোধ করেন। বিভিন্ন ওয়ার্ড এর সদস্যগণ তাঁদের এলাকার দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে কিছু কাজের প্রস্তাব করেন এবং যে কোন ধরনের সহায়তার আশ্বাস দেন। এ পর্যায়ে প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার সভায় জানান, চলতি বছর আশাশুনি বাজার পাবলিক টয়লেট সংস্কার, ১ টি ২০,০০০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন বৃষ্টির পানি সংরক্ষণ সিস্টেম স্থাপন, ১ টি স্কুল ওয়াস সুবিধা সংস্কার, ২টি অকেজো গভীর নলকূপ মেরামত, ১ টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট ( আরও) সংস্কার, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমুহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষন, ৮ টি ওয়ার্ডে দুর্যোগের সতর্কবার্তা প্রচার উপকরন প্রদান ও কমপক্ষে ১ টি কাঁচা রাস্তা সংস্কার এর পরিকল্পনা রয়েছে। সভা  সঞ্চালনা করেন ট্রেনিং কো-অর্ডিনেটর মোছা: আরিফা খানম ও প্রোগ্রাম অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে