দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আশাশুনি বীর মুক্তিযোদ্ধা আঃ গনিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন



 ঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ গনি গাজী (৭৪) কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে গোয়ালডাঙ্গা সরদার বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে গার্ড অফ অনার প্রদান করা হয়। গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মনতাজ গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আঃ গনি গাজী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি এক স্ত্রী, ৩পুত্র ও ৫কন্যা রেখে যান। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু এর উপস্থিতিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ ওনার প্রদান করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আঃ করিম, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী গাজী, কার্তিক চন্দ্র মন্ডল, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, গোয়ালডাঙ্গা সরদার বাড়ি পুরাতন জামে মসজিদের সভাপতি আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরদারসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। 

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে