দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন


 আশাশুনিতে ৩৪ তম আন্তর্জাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় আশাশুনি এ অনুষ্ঠানের আয়োজন করে।
"প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করি" -প্রতিপাদ্য বিষয় নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, সদ্য  যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু। আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্পের কর্মকর্তা সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। এছাড়া আইডিয়াল এর প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান, বারসিক জেলা সমন্বয়কারী মোঃ মাসুম বিল্লাহ,  উন্নয়ন প্রচেষ্টা প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দীপন মুখার্জিসহ ব্রেকিং দ্য সাইলেন্স, ফ্রেন্ডশীপ, উন্নয়ন, ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ ন্যাজারীন মিশন, এজ, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, ঠাকুরাবাদ আদর্শ যুব সংঘ, সোনার বাংলা ফাউন্ডেশন, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ও তার পরিবারের উন্নয়নের লক্ষ্যে  আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্প ১৫ পরিবারে ১০,০০০ টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছবি আঁকা প্রতিযোগিতা, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ পাসিং খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সবশেষে পুরষ্কার বিতরণ করা হয়।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে