দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু–কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ ও ডিগনিটি কিট বিতরন।


আশাশুনিতে প্রতিবন্ধী শিশু, কিশোরী ও যুবদের হাতে শিক্ষা সহায়ক উপকরণ ও ডিগনিটি কিট তুলে দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।


লিনিয়েলা ফন্ডস নেদারল্যান্ডসের অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহযোগিতায় আইডিয়াল কর্তৃক বাস্তবায়িত ম্যাপ ইন সিবিআর প্রকল্পের আওতায় আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। সভাপতিত্ব করেন আইডিয়ালের পরিচালক ডা. মো. নজরুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি (ল্যান্ড) মো. ফয়সাল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, শোভনালী ইউপি চেয়ারম্যান মাও. আবু বকর সিদ্দিক ও আশাশুনি ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি প্রভাষ চন্দ্র মণ্ডল।


এ ছাড়া ব্র্যাক, বারসিক, উত্তরণ, ইএসডিও, বাংলাদেশ নজরিন মিশন, উন্নয়ন, সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সাস ও ব্রেকিং দ্য সাইলেন্সসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।


অনুষ্ঠানে ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ, ছাতা, টিফিনবক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, পেন্সিল বক্স ও জ্যামিতিবক্সসহ শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য—এসব উপকরণ শিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ বাড়ানো, স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষাগত বৈষম্য কমানো এবং প্রতিবন্ধী শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।


এ ছাড়া ৮০ জন প্রতিবন্ধী কিশোরীকে ডিগনিটি কিট হিসেবে দেওয়া হয় বালতি, মগ, স্যানিটারি ন্যাপকিন, বিভিন্ন ধরনের সাবান, তোয়ালে, নখ কাটার, চিরুনি, অ্যান্টিসেপটিক লিকুইড ও ব্যবহারবিধিসহ প্রয়োজনীয় উপকরণ। মাসিক স্বাস্থ্যবিধি রক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্যঝুঁকি কমানো এবং স্কুল ড্রপআউট ঠেকাতে এই কিট বিতরণ করা হয় বলে আয়োজকেরা জানান।


প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান অতিথিদের প্রকল্প–সংক্রান্ত দিকনির্দেশনা তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড ট্রেইনার মো. আফতাবুর জামান। তাঁকে সহযোগিতা করেন সিবিআর কর্মী সুব্রত বাছাড়, করবী স্বর্ণকার, শেখ ইউসুফ আলী, লিটন দাশ, সাইজুল ইসলাম, লিটন মণ্ডলসহ প্রকল্পের অন্যান্য কর্মী।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে