দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আশাশুনিতে ডা. শহিদুল আলমের লিফলেট বিতরণ ও পথসভা


সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত প্রফেসর ডা. শহিদুল আলম দলীয় কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রসংস্কারের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটের সামনে এ পথসভা ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুপুরের পর থেকেই মিছিল নিয়ে নেতাকর্মীরা বুধহাটা বাজারে এসে জড়ো হতে থাকেন। আসরের নামাজ শেষে করিম সুপার মার্কেট চত্বরে পথসভা শুরু হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম বলেন, “এই ৩১ দফাই একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরির রূপরেখা। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর।”


পথসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, এর মধ্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান অন্যতম। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার ও নির্বাচনে গণঅংশগ্রহণ নিয়ে মত প্রকাশ করেন।


পথসভা শেষে নেতৃত্বে ছিলেন ডা. শহিদুল আলম নিজেই। তিনি কর্মী–সমর্থকদের নিয়ে বাজারের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। পথচারী, ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে