দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মেহগনি গাছের চাপ, কুল্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঝুঁকিতে



আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর এখন বড় ধরনের ঝুঁকিতে। বিদ্যালয়ের প্রাচীরঘেঁষে বেড়ে ওঠা কয়েকটি মেহগনি গাছের কারণে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রাচীরটি।


স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে ও ইটের সোলিং রাস্তার পাশে চার–পাঁচটি মেহগনি গাছ রয়েছে। গাছগুলো প্রাচীরের সঙ্গে এতটাই ঘেঁষে বেড়ে উঠেছে যে, বাতাস বইলেই দুলে দুলে প্রাচীরের সঙ্গে ধাক্কা লাগে। ইতিমধ্যে প্রাচীরের একটি অংশে ফাটলও দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, আগামী ঝড়ের মৌসুমে যেকোনো সময় গাছ ভেঙে পড়ে প্রাচীর ও স্কুল ভবনের বড় ক্ষতি হতে পারে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম বলেন, ‘প্রাচীরটি নির্মাণের সময় গাছগুলো ছোট ছিল। এখন গাছের শিকড় ও কাণ্ড বড় হয়ে প্রাচীরের গায়ে চাপ সৃষ্টি করছে। দ্রুত গাছ না কাটলে প্রাচীর রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’


স্থানীয় সচেতন মহল জানান, বিদ্যালয়ের নতুন ভবন ও প্রাচীরের নিরাপত্তা এখন হুমকির মুখে। তারা স্কুলের নিরাপত্তা ও শিক্ষার্থীদের স্বার্থে গাছ অপসারণে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে