আশাশুনি উপজেলা পরিষদে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। এতে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনার পদ্ধতি, মামলার নিষ্পত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নিয়মিত রিপোর্ট প্রেরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীদের গ্রুপভিত্তিকভাবে হাতে-কলমে ফরম-১৭ পূরণের অনুশীলন করানো হয়। পাশাপাশি সময়মতো ত্রৈমাসিক প্রতিবেদন উপজেলা প্রশাসনে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে ইউএনও কৃষ্ণা রায় বলেন, “গ্রাম আদালত হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠার মূলভিত্তি। মাঠপর্যায়ে বিচারপ্রার্থীরা যাতে দ্রুত ও সুষ্ঠু সেবা পান, সে জন্য ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাদের আরও দক্ষ হতে হবে।”
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক।
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে