দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আশাশুনিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা



 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা যুবদলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জনতা ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আশাশুনি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা ব্যাংক মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু, আবদুর রহিম ছোট, শফিউল আলম সুজন, ইয়াছিনুর রহমান, সেকেন্দার আলী বাদশা, স. ম. আক্তারুজ্জামান, শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, কৃষক দলের আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আবদুল কাদের, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক স. ম. আসাদুজ্জামান আসাদ, এবং বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুব সমাজের ঐক্য, আদর্শ ও দেশপ্রেমই জাতির অগ্রগতির মূল শক্তি। যুবদল সেই লক্ষ্যেই কাজ করছে।”


সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে