দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনিতে উত্তরণের উদ্যোগে স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ডেভরপমেন্ট রিসার্স সেন্টার (আইডিআরসি) এর অর্থায়নে "উত্তরণ" Spatial Surge Forecasting Using Artificial Intelligence and Community Knowledge for Inclusive and Transformative Early Actions (SURF 11) শীর্ষক প্রকল্প আশাশুনি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে AI (Artificial Inteligence) ব্যবহার করে জলোচ্ছ্বাসের পূর্বাভাস মডেল তৈরি করা। যা ঝুঁকি-অবহিত, জেন্ডার ট্রান্সফরমেটিভ এবং অন্তর্ভুক্তিমূলক আগাম সাড়াদানকে সমর্থন করবে। এই উদ্দেশ্যে উত্তরণ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং Actions Against Hunger (ACT) একত্রে কাজ করছে। প্রকল্পের মাধ্যমে স্থানীয় জ্ঞান ও AI (Artificial Inteligence) এর সমন্বয়ে জলোচ্ছ্বাসের পূর্বাভাস মডেল তৈরি করা সম্ভব হবে, যা দূর্যোগের পূর্ণ প্রস্তুতিতে সহায়ক হবে এবং জীবন ও মূল্যবান সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাসে ভূমিকা রাখবে। কর্মশালায় SURF IT প্রকল্পের প্রকল্প অফিসার খান মোঃ আল আমিনের সঞ্চালনায়, প্রকল্প ম্যানেজার মোঃ মুস্তাফিজুর রহমান মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, শ্রীউলা ইউপির সদস্য মোঃ নজরুল ইসলাম, ইয়াসিন আলী, আব্দুর রাজ্জাক, ধর্মীয় প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দ, ব্র্যাক, বারসিক, আইডিয়াল, সাস, ন্যাজারিন মিশন, ইএসডিও প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে