দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা



 ঃ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-II) প্রকল্প সভাটি আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফয়সাল আহম্মেদ এর সভাপতিত্বে সভায় সমাজ সেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , প্রাণি সম্পদ বিভাগ, ফায়ার সার্ভিস, মৎস্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং আশাশুনি  থানাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ/ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া, প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি সদরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রেসক্লাব সভাপতি, সামাজিক সংগঠনের নেতা এবং এনজিওর প্রতিনিধিগনও সভায় উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগের প্রস্তুতি বিষয়ে আলোচনায় সকল সংস্থাসমূহ তাঁদের প্রস্তুতির বিষয়ে সভায় অবহিত করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, উপজালায় মোট ১১০ টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রস্তত রয়েছে, সিপিপি প্রতিনিধি জানান, গত ১ অক্টোবর থেকে মাঠ পর্যায়ে তাদের নিয়মিত অনুশীলন শুরু করেছে। সভায় জরুরী ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৫০০ জিও ব্যাগ সরবরাহ, বিগত সরকারের আমলে ইজারা দেয়া সরকারী খালসমুহ উম্মুক্ত করে পানি চলাচল স্বাভাবিককরণ, ভরাট খালগুলো দ্রুত খনন, পানি উন্নয়ন বোর্ড এর আওতাধীন বাধসমুহের জরুরী সংস্কার ও দুর্যোগকালীন সময়ে জনগনের সম্পদের নিরাপত্তা বিধানের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি  বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ২৭ টি ওয়ার্ডে  দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা গড়ে তুলতে প্রকল্পের মাধ্যমে কি কি কাজ বাস্তবায়ন করা হচ্ছে তা তুলে ধরেন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে