দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আশাশুনির পাইথালী বাজারের গণ-শৌচাগার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন


  আশাশুনি উপজেলার পাইথালী বাজারে গণ-শৌচাগার ভেঙ্গে ফেলানোর প্রতিবাদে বাজারের ব্যবসায়ীমহল সহ সর্বস্তরের মানুষ ফুসে উঠেছেন। শৌচাগার ভাঙ্গার মূল হোতা অবসর প্রাপ্ত ব্যাংকার বেলায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও অবিলম্বে শৌচাগার নির্মানের দাবীতে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯ টায় বাজার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
বাজার কমিটির আহবায়ক মামুন হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ওলিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামায়াতের ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বেল্লাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি এরশাদ আলী, বাজার কমিটির সাবেক সভাপতি অবঃ সেনা সদস্য হযরত আলী, বাজারের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, ব্যবসায়ী মমিনুর রহমান গাজী ও মোশাররফ হোসেন। বক্তাগণ বলেন, ১৭ বছর আগে সরকারি অর্থ বরাদ্দে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে বাজারের উত্তরাংশে খাস জমিতে শৌচাগারটি নির্মান করে বুধহাটা ইউনিয়ন পরিষদ। ৩টি টয়লেট ও ১টি প্রশ্রাব খানাসহ টয়লেটি বাজারের শত শত ব্যবসায়ী ও ক্রেতা। সাধারণ ব্যবহার করে থাকে। বেলায়েত হোসেন টয়লেট সংলগ্ন তার মার্কেট থাকায় নিজ স্বার্থে সোমবার দুপুরে যখন লোকজন বাড়িতে, এ সুযোগে টয়লেটটির দেওয়াল ভেঙ্গে একাকার করে ফেলেছে। ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ফুসে উঠেছে।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে