দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতাপনগরে মৎস্যজীবী খায়রুজ্জামানের মাছ ধরার ১১ টি জালে আগুন


 আশাশুনি উপজেলার প্রতাপনগরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে মৎস্যজীবী খায়রুজ্জামানেরর ১১টি মাছ ধরার জাল। দীর্ঘ এক বছরের স্বপ্ন ধুলায় মিশে গেল মুহুর্তের মধ্যে।  
প্রতাপনগরের চাকলা গ্রামের খায়রুল ইসলাম সাগরে জাল ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। বেশ কিছুদিন ধরে জাল তৈরীর কাজে ব্যস্ত ছিলেন খাইরুল ও তার সঙ্গীরা।  বনবিভাগের পাস পেলেই সুমুদ্রে যাবেন মাছ  আহরণ করতে। কিন্তু বিধিবাম রবিবার গভীর  রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে তার ১১টি বেড় জাল। খায়রুল সহ আরও ৩০/৩২ জন মৎস্যজীবি বনবিভাগের অনুমতি পেলে পাঁচ মাসের জন্য দুবলার চর এলাকায় গভীর সুমুদ্রে মাছ ধরার জন্য জাল প্রস্তুত শেষে সোমবার সকালে নৌকায় তোলার কথা ছিল। কিন্তু রাতেই পেট্রোল ব্যবহার করে আগুন দিয়ে বিশ লক্ষ টাকার এগারটি জাল ধ্বংস করা হয়। সর্বশান্ত হয়েছে মৎস্যজীবি খায়রুল সহ আরও ৩০জন মৎস্যজীবি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে সুমুদ্রে মাছ আহরণ করা। প্রতিনিয়ত বেড়িবাধ ভেঙ্গে প্লাবিত হয়ে কর্মহীন হয়ে পড়ে প্রতাপনগর এলাকার এসকল মানুষ। তাই জলে কুমির আর ডাকাতের আক্রমণকে উপেক্ষা করে জীবন বাজি রেখে পরিবার ও জীবন জীবিকার তাগিদে গভীর সুমুদ্রে  মাছ ধরার কাজ বেছে নিয়েছিল তারা। তাই তাদের মাছ ধরার বেড় জালের সাথে সাথে পুড়ে গেছে তাদের সব স্বপ্ন। 
স্থানীয় মাওলানা তৌহিদুজ্জামান জানান, রাস্তায় চিৎকারের শব্দ শুনে গিয়ে দেখি খায়রুজ্জামানের বেহুন্দিজাল দাউ দাউ করে জ্বলছে। তখন আমরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করি। কিন্তু পেট্রোলের গন্ধ পেয়ে ছিলাম। হাবিবুর রহমান জানান, আগুন নিভানোর পর আমার রাস্তার উপর থেকে একটি গ্যাস লাইট পাই।
এঘটনায় খায়রুজ্জামান বাদী হয়ে আশাশুনি থানায় ছয় জনের নাম উল্লেখ করে একটি এজাহার দাখিল করেছেন। 
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আশাশুনি উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী শাহ ওহিদুজ্জামান শাহিন, সমাজ কল্যান সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, ইউনিয়ন আমীর মাওঃ অহিদুজ্জামান, নায়েবে আমীর মাওঃ শফিকুল ইসলাম,সেক্রেটারী মাওঃ আল-আমিন, সাংবাদিক আবু সালেহ প্রমুখ।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে