সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য

আশাশুনি সদর বাজারের স্থায়ী হাটের জায়গা নির্দ্ধারনের দাবীতে গণ-সমাবেশ

আশাশুনি সদর বাজার রক্ষা ও বাজার সংলগ্ন পতিত সরকারি সম্পত্তি হাটবাজারের জন্য বন্দোবস্থের দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে আশাশুনি বাজার সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আশাশুনি এলাকাবাসীর আয়োজনে আশাশুনি নাগরিক সমাজের সিনিঃ সহ-সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান, আশাশুনি নাগরিক সমাজের সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, বাজার বণিক সমিতির উপদেষ্টা বেলাল হোসেন, আওয়ামীলীগ নেতা আছাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলী, জাপা নেতা আজাদ হোসেন টুটুল, বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সাধারণ সস্পাদক জাহিদুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক জাবিউল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বেড়ী বাঁধ নির্মান সকলের দাবী, যা বাস্তবায়নে আমাদের কোন বিরোধ নেই। কিন্তু বাজারকে ধ্বংস করে, দোকান পাট অফিস, ব্যাংক বীমা, স্কুল, মসজিদ, বাসাবাড়ি উচ্ছেদ করে বাঁধ নির্মানের পরিকল্পনা হটকারিতা। আমাদের দাবী সিএস ম্যাপ অনুযায়ী প্রকৃত নদীর মাঝ বরাবর খনন কাজ ও বেড়ী পাশে বাঁধ নির্মান করা হলে কোন ক্ষতি হবেনা। বরং সবকিছু রক্ষা পাবে এবং নদী তার পুরনো যৌলুস ফিরে পাবে। অন্যদিকে বাজার সংলগ্ন সরকারি খাস সম্পত্তি হাট বাজার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। উক্ত জায়গা ছাড়া হাট বাজারের জন্য উপযুক্ত কোন জায়গা নেই। যেখানে কাঁচা বাজার বসে থাকে। এখানে জেলা পরিষদের ৫৬ শতক, গুতিয়াখালী নদীর ১.১০ একর, সরকারি খাস সম্পত্তি ১.০০ একর ও পানি উন্নয়ন বোর্ডের ৩.২ একর জমি রয়েছে। তাছাড়া অতিরিক্ত জমিসহ প্রায় ৭.০০ একর জমি ওয়াপদা কর্তৃপক্ষ দখল করে রেখেছে। এলাকাবাসীর সংগত দাবী ওয়াপদা কর্ত্যৃপক্ষ তাদের বৈধ ৩.২ একর জমি দখলে রাখুক। বাকী জমি ছেড়ে দিলে সেখানে হাটাবাাজর সহ নানা জরুরী কাজে ব্যবহার করা যাবে। এখানের জমি হাট বাজারের জন্য বন্দোবস্ত পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। উক্ত জমি জনগণের স্বার্থে বন্দোবস্ত দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বক্তাগণ পাউবো'র কাছে বাজারের স্বার্থে তাদের সম্পত্তি রিজিউম করার জন্য দাবী জানান হয়।
এ ছাড়া মূল উপজেলা সড়কে অন্য ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করায় সকল যানবাহন, হাসপাতালের এ্যাম্বুলেন্সসহ উপজেলায় আগত জন সাধারণ চলাচলে নানা প্রতিবন্ধকতায় পড়ে থাকেন। ফলে বাজারটি এখন চরম দুর্গতির মধ্যে রয়েছে। বিষয়টি বিচক্ষণতার সাথে বিবেচনায় নিয়ে বাজার ও উপজেলা সদর শহরকে রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় এমপি, ডিসি মহোদয়সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান হয়েছে।

Tag
আরও খবর




আশাশুনিতে ভূমি মেলা ২০২৬ উদ্বোধন

১৬ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে