আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

আজ পাঁচশত বছরের পুরনো গোপীনাথপুরে দোল পূর্ণিমা উৎসব শুরু


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রায় পাঁচশত বছরের পুরনো গোপীনাথপুরে দোল পূর্ণিমা উৎসব শুরু হচ্ছে আজ ৭ মার্চ। প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে গোপীনাথপুরে মেলা বসে। দোল পূর্ণিমা উৎসব ্ও মেলাকে ঘিরে আনন্দে মেতেছে উপজেলার অর্ধশতাধিক গ্রাম। এই মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি তৎপর স্থানীয়রা। চলছে আনন্দোৎসব উদযাপনের প্রস্তুতি।

স্থানীয় সূত্রে জানা গেছ, দুইশ একর জায়গা জুড়ে অস্থায়ী দোকানপাট নির্মাণসহ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আইন শৃংখলা রক্ষায় পুলিশের ক্যাম্প, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টসহ থাকছে অতিরিক্ত পুলিশ। গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলা উপলক্ষে আশপাশের প্রায় অর্ধশতাধিক গ্রামের গৃহস্থের বাড়িতে আগমন ঘটেছে মেয়ে জামাই ও আত্মীয় স্বজনদের।

দোল পূর্ণিমা শুরুর আগে থেকেই মেলায় বিভিন্ন দোকান পাট আসতে শুরু করে। সারাদেশের ঘোড়া বেচাকেনার একমাত্র মেলা এটি। মেলাটি প্রায় মাসব্যাপি চলে। তবে এবার মেলায় ঘোড়া, গরু, মহিষ, কাপড়, জুতা, ছাতা, গৃহস্থালি সামগ্রী, মসলা, কাঠের ও প্লাস্টিকের আসবাব, কম্বল, মিষ্টান্ন সহ নানা রকমের দোকানপাট বসতে শুরু করেছে। এসব দোকান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মেলায় আসে। তাঁরা দোলপূর্ণিমা শুরুর দুই দিন আগেই এখানে এসে দোকানঘরের বরাদ্দ নেন। মেলায় থাকে ঘোড়দৌড়সহ নানা আয়োজন। মেলায় প্রধান আকর্ষণ থাকে ঘোড়ার মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য মেলায় আসে ক্রেতা বিক্রেতারা। ঘোড়ার দৌঁড় দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায় মেলায়।

হরিপুর  গ্রামের ওয়ালিউল পেস্তা বলেন,এই মেলাকে কেন্দ্র করে উপজেলা ও আশেপাশের গ্রামের মানুষরা একটি উৎসব হিসেবে পালন করে। গ্রামের প্রতিটি বাড়ীতে দুরের আতীয় স্বজনরা বেড়াতে আসে। আতিথেয়তায় ব্যস্ত থাকে  প্রতিটি বাড়ির অঙ্গন।

গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, আজ ৭ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৩ দিনব্যাপী এই মেলা চলবে।‘গোপীনাথপুর মেলাটি ঐতিহ্যবাহী প্রাচীনতম মেলা। মেলায় কোন ধরনের অপ্রিতীকর ঘটনা যেন না ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি।


থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবসায়ীরা আগমন করেন। মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষনিক পুলিশি টহল চলমান আছে। কোন অপ্রিতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

আরও খবর