নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে একরাতে দুইটা মোটরসাইকেল ছিনতাই

জয়পুরহাটের আক্কেলপুরে রশি ও গাছ কেটে অস্ত্রের মুখে দুইটা মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার অনুমান রাত ৯টা থেকে ১০ টার সময়ে উপজেলার আক্কেলপুর-শ্রীরামপুর সড়কে হাস্তাবসন্তপুর গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে শাউন হোসেন নামের এক যুবদল নেতার মোটরসাইকেল এবং নাটোর সিংড়া উপজেলার আব্দুল জোব্বারের ছেলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় কর্মী মনজুরুল আলমের মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তকারীরা। জানা গেছে, আক্কেলপুর - শ্রীরামপুর রাস্তার পাশের গাছ কেটে মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে মারধর করে ওই বিক্রয় কর্মীর মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে রাস্তা পাশে হাত, পা বেঁধে ফেলে রাখে। তার কিছুক্ষন পড় রাস্তার দুইপাশে রশি দিয়ে আটকিয়ে যুবদল নেতার মোটরসাইকেল ছিনতাই করে দুইজনকে এক সাথে বেঁধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। যুবদল নেতা শাওন জানান, রাত নয়টা থেকে দশটার মধ্যে তাদের দুইজনকে গাছ কেটে ও রশি দিয়ে গতিরোধ করে অস্ত্রের মুখে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন, টাকা ছিনতাই করে দুইজনেই বেঁধে রেখে ছিনতাইকারীরা চলে যায়। এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।
Tag
আরও খবর