নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুর কৃষকের বাড়িতে ডাকাতির অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুরে এক কৃষকের বাড়ির গেটের তালা কেটে পৃথক তিনটি শয়ন কক্ষে পরিবারের ৪ সদস্যকে বেধে রেখে ডাকাতির অভিযোগ ওঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাতে আক্কেলপুর পৌর এলাকার সোনামুখী হাজিপাড়া গ্রামে ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে হাজিপাড়া গ্রামের কৃষক আবু তালেব খোকা (৬০) ও তার পরিবারের সদস্যরা পৃথক তিনটি শয়ন কক্ষে ঘুমিয়ে ছিল। আনুমানিক ২ টায় ১২ থেকে ১৪ জন অজ্ঞাত ব্যক্তি বাড়ির গেটের তালা কেটে শয়ন কক্ষে প্রবেশ করে কৃষক আবু তালেব খোকাসহ তার স্ত্রী শিমু আক্তার (৪০), ছেলে শুভ (২৫) ও মেয়ে সিনথিয়াকে (১২) হাত, পা ,চোখ , মুখ বেধে রেখে মারধর করে ৩টি গরু, মা ও মেয়ের ব্যবহৃত স্বর্ণ, নগদ ৬৮ হাজার টাকা , ২টি মোবাইলফোন ও ১ টি নষ্ট এলইডি টিভি নিয়ে বাহির থেকে প্রতিটি শয়ন কক্ষের দরজা বন্ধ করে রেখে গেছে। মা ও মেয়ে একই ঘরে থাকায় মেয়ের হাতের বাধন মা খুলে দিলে মেয়ে সিনথিয়া বাথরুমের ভ্যান্টিলেটার দিয়ে বাহিরে এসে প্রতেকটি দরজা খুলে অন্যদের হাতের বাধন মুক্ত করে দেয়। পরে তাদের চিৎকারে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক আবু তালেব বলেন, আমরা প্রত্যেকেই ঘরে ঘুমিয়ে ছিলাম। তারা দরজার তালা কেটে ঘরে ঢুকে আমাদের হাত, পা, চোখ,মুখ বেঁধে রেখে মারধর করে সব নিয়ে গেছে। থানায় এসেছি অভিযোগ করতে। প্রতিবেশী আরিফ বলেন,চিৎকার শুনে এসে দেখি তাদের বাড়িতে ডাকাতি হয়েছে। তাদের বেঁধে সব নিয়ে গেছে। আমাদের এলাকায় এই ধরণের ঘটনা গত ৪০ বছরেও ঘটেনি। এখন আমরা এলাকাবাসীও গরু,ছাগল, বাড়িঘর নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। এবিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag
আরও খবর