নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুর রাস্তা অবরোধ করে ছিনতাই :



জয়পুরহাটের আক্কেলপুরে পথ অবরোধ করে দুটি ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতায়ের অভিযোগ ওঠেছে। সন্ধ্যার পরে ইজিবাইকে যাত্রী পরিবহন নিয়ে আতঙ্কে রয়েছে চালকরা।
জানা গেছে, গত ১০ অক্টোবর রাত ৮ টায় আক্কেলপুর-বগুড়া সড়কে ভিকনী স্কুলের পাশে ফাঁকা জায়গায় ভিকনী গ্রামের আব্দুর রহিম সাখিদারের ছেলে মেহেদী হাসান (৩৪) ইজিবাইক নিয়ে আসার সময় মাইক্রোবাস দিয়ে পথ অবরোধ করে তার ইজিবাইক ছিনতায় করা হয়েছে। পরে তালে মারধর করে মাইক্রোবাসে ওঠিয়ে কিছুদূর নিয়ে আসার পরে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে। ১৫ অক্টোবর ভোরে আক্কেলপুর রেল স্টেশন থেকে ট্রেনের যাত্রী নিয়ে যাওয়ার সময় আক্কেলপুর-গোবরচাঁপা সড়কে বেগুনবাড়ি যাওয়া সড়কের মাথায় ৭ থেকে ৮ জন পথ অবরোধ করে আক্কেলপুর পৌর এলাকার হাজিপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে এস.এম.হোসেনের (২৭)  ইজিবাইক এবং ওই গাড়িতে থাকা যাত্রী পাশর্^বর্তী বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের জুলফিকার আলী ভুট্টুর ছেলে আবু সাঈদের (২২) নগদ ২ হাজার ৮’শত টাকা , ৩টি স্মার্টফোন ও ব্যাগ রাস্তার পাশে বেধে রেখে ছিনতায় করা হয়েছে।

আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুটি ছিনতায়ের ঘটনায় থানায় একটি মামলা ও একটি অভিযোগ হয়েছে। প্রথম ছিনতায়ের ঘটনায় একজনকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তবে এখন পর্যন্ত কোন ইজিবাইক উদ্ধার হয়নি।
ভুক্তভোগী ইজিবাইক মালিক এস.এম.হোসেন বলেন, ইজিবাইকটি আমার একমাত্র উপার্জনের সম্বল ছিল। এটি ছিনতায় হওয়ায় পরিবার নিয়ে চিন্তায় আছি।

ভুক্তভোগী ইজিবাইক মালিক মেহেদী হাসান জানান, আমি এখন সহায় সম্বলহীন। টাকার কারণে আমি আমার চিকিৎসা করাতে পারছিনা। অপরদিকে দোকানে ব্যাটারির টাকা বাকি আছে। অনেক কষ্টে দিন যাপন করছি।
জয়পুরহাট অটো শ্রমিক মালিক সমিতির আক্কেলপুর শাখার সভাপতি বাবুলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে যাত্রী পরিবহন করছি এবং নিরাপত্তা হীনতায় ভুগছি। এই রকম চলতে থাকলে আমারা বিপাকে পড়ে যাব। আমরা রাস্তায় নিরাপত্তা চাই।  

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, রাস্তায় টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
Tag
আরও খবর