নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ছয় কর্মকর্তার বিরুদ্ধে সড়কে গ্রাহকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন.


জয়পুরহাটের আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ছয় কর্মকর্তা মিলে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। তারা আক্কেলপুর এরিয়া অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে। টাকা পেতে এবং নায্য বিচারের দাবিতে ওই প্রতিষ্ঠানে কর্মরত ৬ কর্মকর্তার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রতারণার শিকার হওয়া গ্রাহকরা। তাদের অভিযোগ প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।


অভিযুক্তরা হলেন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুন, ফিল্ড কর্মী তাওয়াবুর রহমান (তাজমা খাতুনের ভাই), ইউনিট ম্যানেজার কামরুজ্জামান (তাজমা খাতুনের স্বামী), এরিয়া ম্যানেজার শ্যামলী খাতুন, জয়পুরহাট এরিয়া ম্যানেজার এইচ এম ইজাদ ও বগুড়া রিজিওনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট আলমগীর হোসেন। 


বৃহস্পতিবার বেলা ১১ টায় ভুক্তভোগী গ্রাহক ও তাদের নিকট আত্মীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে টাকা ফেরত পেতে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আক্কেলপুর এরিয়া অফিসের সামনে গিয়ে আবারও মানববন্ধন করেন। এসময় ভুক্তভোগীরা দাবী করেন, তাদের প্রায় ১৭ জন গ্রাহকের নিকট থেকে ১ কোটি ৩০ লক্ষ আত্মসাৎ করা হয়েছে। একই সাথে তারা এ ঘটনায় জরিত প্রতারকদের বিচার ও দ্রুত নায্য টাকা ফেরত পাওয়ার জন্য দাবী জানান। তারা জানান, এ বিষয়ে ওই ইন্স্যুরেন্স কম্পানীর বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলে টাকা ফেরৎ না দিয়ে প্রায় ১ বছর থেকে বিভিন্ন বাহানা ও সময়ক্ষেপণ করে। ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে নারী গ্রাহকদের সংখ্যাই বেশি। 


ইদ্রিস আলী নামের এক ভোক্তভোগী গ্রাহক বলেন, আমিসহ আরও ১৭ জন গ্রাহকের সাথে মিথ্যা কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়েছে। লভ্যাংশ দেওয়ার নাম করে আমার নিকট থেকে ৩২ লাখ টাকা নিয়েছিল তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করলে ১৪ লাখ ৮৭ হাজার টাকা ফেরৎ পেয়েছি। বাকি টাকা তারা ফেরৎ না দিয়ে বিভিন্ন টাল বাহানা করছে। আমি আমার বাকি টাকা ফেরৎ চাই।

এসকল বিষয়ে কথা বলার জন্য ওই ইন্স্যুরেন্স অফিসে গিয়ে দেখা যায়, অফিসের প্রধান ফটকে তালা ঝুলছে। সেখানে কোন কর্মকর্তা নেই।


অভিযুক্ত আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুনের সাথে কথা হলে তিনি জানান, যারা আমাদের বিষয়ে অভিযোগ করছে তারা সবাই আমাদেরই কর্মী। মেয়াদ পূর্ণ না হওয়ায় তাদের টাকা ফেরৎ দেওয়া সম্ভব হচ্ছেনা। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। স্যার বগুড়া অফিসে যাওয়ায় আমাদের অফিস বন্ধ আছে। 

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, এবিষয়ে গ্রাহকরা একটি লিখিত অভিযোগ করেছেন। আগামী সপ্তাহে উভয় পক্ষকে ডেকেছি। সেখানে বিষয়টি সুরাহা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর