নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুর গরু চুরির অভিযোগে আটক ১


জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর পাহারা দিতে যাওয়ার দেড় ঘণ্টার মধ্যে এক মৎস্যচাষির তিনটি গরু চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মৎস্যচাষি জুয়েলের বাড়িতে বৃহস্পতিবার রাতে ঘটেছে। এ ঘটনায় প্রতিবেশী একজনকে সন্দেহ করে পার্শ্ববর্তী ইউনিয়নের একটি গ্রাম থেকে ধরে এনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আক্কেলপুর থানায় হস্তান্তর করেছে গরুর মালিক ও এলাকাবাসী।

অভিযুক্ত প্রতিবেশী আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মোহন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (৩২)। প্রশান্ত রবিদাসের বিরুদ্ধে ইতিপূর্বে ক্ষেতলাল থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা, আক্কেলপুর থানায় দুটি চুরি ও তিনটি মাদক মামলা রয়েছে।

চুরি যাওয়া গরুর মালিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টায় নিজ পুকুরের মাছ পাহারা দেয়ার উদ্দেশ্যে বাড়ির দড়জা বাইরে থেকে তালাবন্ধ করে যার। প্রায় দেড় ঘণ্টা পর বাড়ি ফিরে দেখেন দরজায় তালা নেই, বাড়ির ভেতরের গোয়ালঘরে থাকা একটি অস্ট্রেলিয়ান এবং দুটি দেশি জাতের বকনা নেই। গরু তিনটির মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে শুক্রবার বেলা ১১টায় গরু চুরি করেছে সন্দেহে প্রতিবেশী প্রশান্ত রবিদাসকে পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের একটি বাড়ি থেকে ধরে এনে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে রেখে আক্কেলপুর থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়।

গরুর মালিক জুয়েল আরো বলেন, প্রশান্ত বিভিন্ন চুরির সাথে জড়িত। কয়েক দিন আগে আমার এক ভাতিজার অটো চুরি করতে গিয়ে তাড়া খেয়ে পালিয়েছিল। বৃহস্পতিবার সে বাজারে ৩-৪ জন অপরিচিত লোকজন নিয়ে ঘোরাফেরা করছিল। রাতে সে আমার গরু চুরি করে নিজ বাড়িতে না ঘুমিয়ে ভোরে গিয়ে দেওগ্রামের একটি বাড়িতে ঘুমিয়েছিল। সেখান থেকে আমরা তাকে ধরে এনে আক্কেলপুর থানায় খবর দেই।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন জানান, এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে। অভিক্তুক্ত প্রশান্ত রবিদাসের বিরুদ্ধে পূর্বের বেশ কয়েকটি চুরি ও মাদক মামলা রয়েছে। গরুগুলো উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর