নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম


সনতান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য জয়পুরহাটের আক্কেলপুরে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

আনসার ও ভিডিপি বাহিনীর জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা এর নেতৃত্বে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, দেশ বিরোধী অপশক্তি দেশের সম্প্রীতিকে নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে চক্রান্ত করে বিরোধ ছড়াতে চাচ্ছে। সেজন্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের ও সদস্য-সদস্যাদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সদস্য বাছাইয়ে ওয়ার্ড  থেকে উপজেলা ও জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা অর্থনৈতিক লেনদেনে জরিত হওয়া যাবেনা। আর্থিক লেনদেনের সাথে কেউ জরিত হয়েছে, এমন তথ্য ও প্রমান দিতে পারলে তাঁকে ৫ হাজার টাকা পুরুষ্কার দেওয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা, কালাই উপজেলা কর্মকর্তা মোছা. বিলকিছ বেগম, উপজেলা প্রশিক্ষিক মোঃ বাবু মিয়া, উপজেলা প্রশিক্ষিকা সিরাজাম মুনিরা ও জয়পুরহাট সদর উপজেলা প্রশিক্ষকা সাবরিনা মমতাজ, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো:দেলোয়ার হোসেন,প্রমুখ। 

আক্কেলপুর উপজেলার ৩০টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষার্থে জন্য ২০৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই করা হয়।

Tag
আরও খবর