নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুর ইউপি সদস্য বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ.


জয়পুরহাটের আক্কেলপুরে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে এক কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত নারী  ইউপি সদস্য পরীবানু আক্তার  উপজেলা কাঠাঁবাড়ি শান্তিরমোড়  মহল্লায় বাসিন্দা । তিনি সোনামুখী ইউনিয়ন পরিষদের  (৪,৫,৬) ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। নারী ইউপি সদস্য এমদাদুল হক বাবু নামের এক ব্যক্তির কাঁঠালবাড়ি মৌজার ২৭ শতক ফসলি জমি জোর করে দখলে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় একাধিকাবার সালিশি বৈঠক হলেও ওই জমি ফেরৎ দিচ্ছেন না বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। জমির হিস্যা চাইতে গেলেই ভয়ভীতিসহ হত্যারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভূক্তভোগী পরিবারের।

স্থানীয় বাসিন্দা ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার কাঠালবাড়ি গ্রামের এমদাদুল হক বাবুর ২৭ শতক জমি নারী ইউপি সদস্য পরিবানু আক্তার জোর করে দখলে নিয়েছেন। এঘটনায় ভূক্তভোগী এমদাদুল হক বাবু  ও ইউপি সদস্য স্থানীয় মাতবরদের নিয়ে গ্রামে বৈঠক বসেও কোন সুরহা না হলে বিষয়টি নিয়ে পরে দুই পক্ষকে নিয়ে ইউপি কার্যালয়ে বসা হয়। সেখানেও তিনি ভূক্তভোগীদের জমি ফেরৎ দেননি নারী ইউপি সদস্য পরিবানু। এরপর থনাতে সালিশ বৈঠক বসে। সেখানে পুলিশসহ উপস্থিত লোকজনের সামনে নারী ইউপি সদস্য ও তাঁর স্বামী ভূক্তভোগীদের জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী এমদাদুল হক বাবু বলেন, পরিবানু ও তার স্বামী ক্ষমতার জোরে আমাদের জমি দখল করে খাচ্ছে। জমি চাইতে গেলে তারা বিভিন্ন দরবারে আমার বাবা এবং আমাকে হত্যা করার হুমকি দেই। আমি এর সঠিক বিচার চাই।

নারী ইউপি সদস্য পরিবানু বলেন, আমি কোন ক্ষমতার দাপট দেখাইনি, তাঁরা আমাদের কাছ থেকে কোন জমি পাবে না। বিষয়টি মিমাংসার জন্য একাধিক বার দরবার সালিশ করেও তাঁদেরকে বোঝানো যাচ্ছে না যে তাঁরা কোন জমি পাবে না। তাঁর পরেও আবার নোটিশ করা হবে পরিষদে বসার জন্য। আমি বা আমার স্বামী তাঁদেরকে কোন হুমকি ধুমকি দেইনি।

সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম বলেন, বিষয়টি নিয়ে আমি দুইপক্ষকে ডেকেছিলাম। তাঁরা আমার কোন রায় মানেনি। এবং নারী ইউপি সদস্য কোন ক্ষমতার অপব্যবহার করেনি।


আরও খবর