নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০৩ মাদক ব্যবাসায়ী গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০৩ মাদক ব্যবাসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্য দরগাপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে মোঃ মানিক (২৮), চান্দাপাড়া গ্রামের পিতা-মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ শাহীন আলম (২৯) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার নসির উদ্দিনের স্ত্রী মোছাঃ আরোজা বেগম (৪৫)। 

গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মাদক চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল অভিযান পরিচালনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকালে উক্ত আসামীদেরকে আটক করে এবং মুলহোতা পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া গ্রামের আজাহার রহমান রাজার ছেলে মোঃ আতিয়ার রহমান (২৮), কৌশলে পালিয়ে যায়।

পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃতদের সাথে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ২ হাজার ২৩৫ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

রবিবার (০৭ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, পলাতক আসামী আতিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন এবং আরোজা বেগম এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। 

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সান্তাহার রেলওয়ে থানায় জমা করে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও খবর