প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

আক্কেলপুর কোরবানির পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত জরিমানা.

মো:মেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে কোরবানির পশুহাটে অতিরিক্ত হাসিল আদায় করায় হাট ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২জুন) বিকেলে উপজেলার  আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ হাটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আক্কেলপুর কলেজ হাটের ইজারাদার সরকারের নির্ধারিত রেটের বাহিরে  তাদের ইচ্ছে মত অবৈধভাবে অতিরিক্ত হাসিল আদায় করে আসছে। হাটের হাসিল আদায়ের রসিদে হাসিলের টাকার অঙ্ক উল্লেখ করা হচ্ছে না। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন হাটে অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাট ইজারাদার রাশেদুল ইসলাম রাজাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোরবানির হাটে সরকার নির্ধারিত রেটের বাহিরে অতিরিক্ত হাসিল আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Tag
আরও খবর