নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুর জমে উঠেছে কুরবানির পশুর হাট

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:

আগামী ১৭ জুন কোরবানির ঈদ। এ ঈদকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার হাটে ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতে এবারের কোরবানির পশুর হাট জমে উঠেছে। হাটে ক্রেতাদের চাহিদা মাঝারি সাইজের দেশি গরুর প্রতি। বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা কিছুটা বেশি।

সরেজমিনে কলেজ হাটে গিয়ে দেখা যায়, পশুর হাটে বিপুল সংখ্যক গরু, ছাগল আমদানি। আবার বেচাকেনাও ভালো বলে জানিয়েছে ক্রেতা-বিক্রেতারা।

আক্কেলপুর কলেজ হাটে আসা গরু বিক্রেতা আজাদুল আলী বলেন, আমি জামালগঞ্জ থেকে  আমার জামাই এর ২ টা  গরু বিক্রয় করেছি।আগের তুলনায় এবার গরুর দাম কম।  হাটে গরু কিনতে আসা ব্যাপারী ইসলাম বলেন, গত হাটে তেমন গরু কিনতে পারিনি। আমার টার্গেট ছিল ১২টি গরু কেনার। আমি কিনেছি মাত্র ৫টি গরু। গরুর বাজার স্বাভাবিক রয়েছে। গরুগুলো আমরা ঢাকায় নিয়ে গিয়ে বিক্রয় করি।

কলেজ হাটে কিনতে আসা গরু ক্রেতা মো. ইউসুফ  বলেন, এবার গরুর দাম স্বাভাবিক আছে । হাটে ভালোই গরু এসেছে ।আমি একটা গরু ১ লাখ ৪০ হাজার টাকা দিয়ে কিনছি আগের বারের তুলনায় বাজার সীমিত আছে। 

আক্কেলপুর কলেজ হাট ও বাজার ইজারাদার মো. রাশেদুল ইসলাম রাজা বলেন, সবদিক থেকে হাটটি নিরাপদ তাই ক্রেতা-বিক্রেতার আকর্ষণ এই হাটের প্রতি বেশি। আগামী শনিবারে আক্কেলপুর কলেজ হাট ও বাজারে আরো বেশি কোরবানির পশু ক্রয়-বিক্রয় হবে বলে আশা করছি। হাটের সকল পশুই প্রায় দেশি জাতের। হাটের ক্রেতা এবং বিক্রেতার সুবিধার্থে জাল নোট সনাক্তকরণ বুধ করা হয়েছে।পরিচালনায়:সোনালী ব্যাংক পিএলসি আক্কেলপুর শাখা জয়পুরহাট 

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মো. নয়ন হোসেন  বলেন, গরুর ব্যাপারীরা যাতে ভালোভাবে হাটে আসতে পারে এবং ক্রেতা-বিক্রেতারা যাতে কোনো সমস্যা ছাড়াই গরু হাট থেকে ক্রয়-বিক্রয় করতে পারে সেদিকটা লক্ষ্য রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য ও ডিএসবিদের নিয়োগ করা হয়েছে। 

তিনি আরো বলেন, সাদা পোশাকধারী এসব পুলিশ সদস্যরা সাধারণ মানুষের মাঝে মিশে গিয়ে কাজ করছেন। এ হাটে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।


 

Tag
আরও খবর