নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি-ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ কৃষক মাঠ দিবস

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের নিরাপদ সবজি পল্লীতে পরিবেশ বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে সোমবার (০৪ জুন) দুপুরে উক্ত মাঠ দিবসে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, আক্কেলপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কামনাশিস্ সরকার।

মাঠ দিবসে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান।

এছাড়াও জাকস ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন আক্কেলপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ, উক্ত প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জাহিদ হোসেন, মাহবুব আলম সহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি চাষীগণ।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

এ সময় কৃষক মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রকল্পের সহায়তায় জমির মাটি পরীক্ষার মাধ্যমে সার সুপারিশ কার্ড অনুযায়ী জৈব সার, পরিমাণ মতো রাসায়নিক সার, হলুদ ফাঁদ, ফেরোমোন ফাঁদ, জৈব বালাইনাশক ব্যবহার করে মরিচ ও বেগুন চাষ করেছি। ফসলে রোগ ও পোকার আক্রমণ কম হওয়ায় রাসায়নিক ঔষধ কম ব্যবহার করতে হচ্ছে। এতে গতবারের থেকে খরচ কম হচ্ছে। পাশাপাশি জমিতে আইল ফসল লাগানোয় জমিতে স্প্রেও কম লাগছে।

আরও খবর