নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে ছুরির আঘাতে স্ত্রী ও শাশুড়ী নিহত আহত ০১


জয়পুরহাটের আক্কেলপুরে শাশুড়ির বিদেশ থেকে পাঠানো টাকা না পেয়ে স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শ্যালক আহত হয়েছেন। 

বিষয়টি আজ বিকেলে দেশচিত্র পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন। 

নিহত ব্যক্তিরা হলেন—মৌ আক্তার মিতু(৩৪) ও তাঁর খালা আলেয়া বেগম (৫২)। মৌ আক্তার মিতু রুবেল হোসেনের স্ত্রী ও আলেয়া বেগম সোলায়মানের স্ত্রী। তাঁদের বাড়ি হলহলিয়া গ্রামে। ছুরিকাঘাতে আহত নীরব হোসেন (২২) আলেয়া বেগমের ছেলে। তাঁকে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওই জামাই এর নাম রুবেল হোসেন। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। 

পুলিশ নিহতদের স্বজন ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে হলহলিয়া গ্রামের মৌ আক্তার মিতুর সঙ্গে নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের রুবেল হোসেনের বিয়ে হয়। তাঁদের নিঝুম আক্তার নামে আট বছরের মেয়ে সন্তান আছে। মৌ আক্তারের মা কমলা বেগম সাত বছর আগে গৃহপরিচারিকা হিসেবে সৌদি আরব গেছেন।  


কমলা বেগম তাঁর মেয়ে মৌ আক্তারকে হলহলিয়া গ্রামে জমি কিনে দিয়ে বাড়ি করে দিয়েছেন। পাঁচ বছর ধরে কমলা বেগমের মেয়ে ও জামাতা হলহলিয়া গ্রামে বাস করছেন। কমলা বেগম সৌদি আবর থেকে তাঁর মেয়ে মৌ আক্তার মিতুর ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাচ্ছিলেন।এই টাকায় মৌ আক্তার মিতু সংসারে খরচ চালানোর পাশাপাশি সঞ্চয় রাখছিলেন। এক সপ্তাহ আগে কমলা বেগম তাঁর মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল হোসেন তাঁর স্ত্রী মৌ আক্তার মিতুর কাছে শাশুড়ির বিদেশ থেকে পাঠানো টাকা চান। কিন্তু মিতু তাঁর স্বামীকে টাকা দিতে চাননি। 


এ নিয়ে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রুবেল হোসেন ঘর থেকে গরু জবাইয়ের ছুরি এনে তাঁর স্ত্রী মিতুকে পুরো শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। তখন মিতু রক্ষা পেতে চিকিৎকার শুরু করেন। মৌ এর চিৎকার শুনে তাঁর খালা আলেয়া বেগম ছুটে আসলে রুবেল হোসেন তাঁর পেটেও ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। তখন আলেয়ার ছেলে নীরব হোসেন তাঁর মা ও খালাতো বোন বাঁচাতে গেলে তাঁকেও হাতে ছুরিকাঘাত করে রুবেল পালিয়ে যান।

 গ্রামবাসীরা এসে রুবেলের স্ত্রী মিতু, তাঁর খালা আলেয়া বেগম ও নীরবকে হোসেন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল আকন্দ সানি আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় মিতুকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৌ আক্তার মারা যান। আলেয়া বেগমের ছেলে নীরব হোসেনকে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিস (ভারপ্রাপ্ত) ডা. মকসুদুল আলম সানি বলেন, মৌ আক্তার মিতুর পুরো শরীর জুড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, তাঁকে আমরা জীবিত অবস্থায় হাসপাতালে পেয়েছি। তাঁর উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, শুনেছি তিনি পথেই মারা গেছেন। আর তাঁর খালা আলেয়া বেগমের বুকে গভীর ক্ষত ছিল। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।


আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যার পর জামাতা রুবেল হোসেন পালিয়েছেন। পুলিশ তাঁকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Tag
আরও খবর