নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে দিন ব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপি প্রদর্শনী-২০২৪ আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে। “প্রাণিসম্পদে ভরাবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার ১৮ এপ্রিল  সকাল ১০ টায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় সেবা সপ্তাহ ও প্রদর্শনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট জেলার উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার সরকার মোহাম্মদ রায়হান।

 এসময় আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি মনজুরুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক।
এ ছাড়াও আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যক্তারা তাদের বক্তব্যে প্রাণিসম্পদে খামিদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে বক্তব্য রাখেন। এই প্রদর্শনীতে ৩২ টি স্টলে দেশী বিদেশী জাতের গাভী ও গরু মোটাতাজাকরণ গরু, উন্নত জাতের বাছুর, মহিষ, বিভিন্ন রকমের ছাগল, নেরা মুছা ছাগল, মুরগি, হাঁস, ডিম, কবুতর, তিথির পাখি, কোয়েল পাখি, খরগোস, বিভিন্ন রকমের ঘাস, দুগ্ধজাত পণ্য পেরা সন্দেশ, ঘ্রি, ও হাঁস মুরগির খাবার এবং চিকিৎসা সামগ্রী প্রদর্শনী করা হয় ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম বলেন,দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে এবং খামারিদের দিক বিবেচনা করে বাজারে আমিষ মনিটরিং করা হয়। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণিসম্পদের এই সেবা সপ্তাহ ও প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রণিসম্পদ সম্প্রসারণ অফিসার তহুরা ইয়াসমিন।

 

Tag
আরও খবর