নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুর খালার বাড়িতে ঈদের বাজার দিয়ে বাড়ি ফেরা হলো না প্রবাসী মুকুলের

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেল ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় মুকুল হোসেন নামে (২৮) এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মুকুল জেলার আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। শুক্রবার (২৯ মার্চ) সকাল পৌনে এগারটার দিকে চিলাহাটি একপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মুকুল হোসেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে কাজ করতো। প্রায় দেড় মাস আগে পরিবারের লোকজনের সঙ্গে  ঈদ করতে মালয়েশিয়া থেকে বাড়ি এসেছেন। সকালে একই উপজেলার গণিপুর গ্রামে খালার বাড়িতে ঈদের বাজার দিতে যায়। সেখানে ঈদের বাজার দিয়ে বাড়ি ফেরার পথে হলহলিয়া ব্রিজের কাছে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় মুকুল হোসেন।

নিহতের খালা নাইচ আক্তার বলেন, সকালে ভাগিনা মুকুল তাকে ঈদের বাজার দিয়ে বাড়ি যাচ্ছিল। আমার বাড়ি থেকে যাওয়ার কিছু পরেই খবর পাই তার ভাগিনা রেললাইনে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এ মৃত্যুর খবর যেন আমি মেনে নিতেই পারছি না।

নিহতের বড় ভাই কাঁঠালবাড়ী মোড়ের মুদির ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, প্রায় দেড় মাস আগে আমাদের সাথে একসঙ্গে ঈদ করবে বলে বাড়ি এসেছে। এর মাঝে তাকে বিয়ে দেয়ার জন্য বউ খোঁজা হচ্ছে। সেই আনন্দ যেন নিমষেই বিষাদে পরিণিত হলো। খালাকে ঈদের বাজার দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তার হোসেন বলেন, হলহলিয়া ব্রিজ এলাকায় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই নেয়া হবে আইনগত ব্যবস্থা।


Tag
আরও খবর