নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস ও দীক্ষাগ্রহ.

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভারদের বার্ষিক তাবুবাস ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠান-২০২৪ আয়োজিত হয়েছে।

শনিবার (০৯ মার্চ) সকাল ১০ টায় আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ অনুষ্ঠান আয়োজিত হয়। কলেজের অধ্যাপক(ভারপ্রাপ্ত) মোঃ ছোলায়মান আলী সভাপতিত্বে ও আরএসএল মোঃ গাওছুল বারী সঞ্চালনায় দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুনিরা সুলতানা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), আক্কেলপুর, জয়পুরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল আলম চৌধুরী, পৌর মেয়র আক্কেলপুর পৌরসভা, মোঃ সানোয়ার হোসেন, সম্পাদক, বাংলাদেশ স্কাউট, আক্কেলপুর উপজেলা শাখা, আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের নেতৃবৃন্দ।

এ দীক্ষা গ্রহণের মাধ্যমে কলেজের রোভার স্কাউটের ২৫ জন রোভার সহচর স্তর থেকে সদস্য স্তরে উন্নীত হন। এর আগে রোভারগণ রাতে কলেজ কেন্দ্রীয় মাঠে তাবু বাস করেন।

দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মুনিরা সুলতানা রোভারদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও স্বদিচ্ছায় বাংলাদেশ স্কাউট আজ সমগ্র বিশ্বে একটি অনন্য স্থান লাভ করেছে। 

আক্কেলপুর পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী বলেন আক্কেলপুর উপজেলা রোভার স্কাউট বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক মূলক কাজ করে আসছে এবং করোনা সময় তারা বিভিন্ন ধরনের সেবামুলক সচেতন জনক  কাজ করে আসছেন। বিভিন্ন জায়গায় রোভার স্কাউট সফলতা অর্জন করেছে ।আশা করছি এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে,,,

 আক্কেলপুর উপজেলা রোভার স্কাউট সম্পাদক সানোয়ার হোসেন বলেন,  আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের রোভার স্কাউট খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় তাদের সাফল্যের ছাপ রেখেছে, আশা করছি এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, রোভার স্কাউট লিডার (আরএসএল) , সিনিয়র রোভারমেটদের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে কলেজের রোভার স্কাউটের সভাপতি ও অধ্যক্ষ জনাব ছোলেয়মান আলী বলেন, মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশের এক মাধ্যম হলো রোভার স্কাউট। সেবার ব্রত হয়ে রোভার সদস্যরা বরাবরের মতো সামাজিক ও জাতীয় স্বার্থে যেভাবে এগিয়ে এসেছে তার ধারাবাহিকতা বজায় রেখে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের রোভার স্কাউট সামনের দিকে অগ্রসর হবে সেই আশাই ব্যক্ত করছি।

অনুষ্ঠানে সমাপ্তি পর্যায়ের রোভার স্কাউটদের সার্টিফিকেট প্রদান করা হয়।

Tag
আরও খবর