নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে ফসলী মাঠের মাঝে পড়েছিল মরদেহ, পরিবারের দাবী আত্মহত্যা

মোঃমেশকাত হোসেন

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ


জয়পুরহাটের আক্কেলপুরে ফসলী মাঠের মাঝে পড়েছিল স্বপন মহন্ত নামের এক ব্যক্তির মরদেহ। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। পরিবারের দাবী ঋণের টাকা জোগাড় করতে না পারায় সে আত্মহত্যা করেছে।

নিহত স্বপন মহন্ত (৪০) আলীমামুদপুর হিন্দুপাড়া গ্রামের কালি মহন্তের ছেলে। সে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে হাড়ি পাতিল মেরামতের কাজ করতেন। বিভিন্ন এনজিও থেকে তার অনেক টাকার ঋণ নেওয়া ছিল বলে জানায় পরিবারের সদস্যরা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর মাঠের মাঝে বিয়াতলা নামক একটি উঁচু জায়গায় ধানক্ষেতের পাশে মরদেহ দেখতে পায় ওই মাঠের গভীর নলকুপের ড্রেনম্যান লাকু মন্ডল। বিষয়টি আশপাশের মানুষ জানতে পেরে মৃত দেহটি দেখতে এসে ভীড় জমায় ওই স্থানে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নেয়। 

পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত স্বপনের বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নেওয়া ছিল। গতকালও তাকে একটি এনজিও’র  ঋণের কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। টাকা জোগাড় করার উদ্দেশ্যে গতকাল সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে ধান ক্ষেতের পাশে তার লাশ পাওয়া গেছে এমন খবর পায় পরিবারের সদস্যরা।

নিহতের ছোট ভাই রিপন মহন্ত বলেন, আমার ভাইয়ের অনেক টাকা ঋণ নেওয়া ছিল। কিস্তির জন্য টাকা ধার করতে গিয়ে টাকা না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তার সাথে কারো কোন শত্রুতা ছিলনা।

নিহতের স্ত্রী চুমকী মহন্ত বলেন, সোমবার বিকালে এনজিও থেকে কিস্তির টাকা নিতে আসছিল। আমার স্বামীর এক জায়গা থেকে টাকা ধার নেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা না পাওয়ায় অন্য জায়গায় টাকার সন্ধানে যায়। পরে সে আর বাড়িতে আসেনি। 

স্থানীয় ইউপি সদস্য বজলুর রশিদ সাদেকের ভাষ্য, সে অভাব-অনটনের মধ্যে দিন পার করতো। অভাবের তাড়নায় সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। তার অনেক এনজিও থেকে ঋণ নেওয়া ছিল। ঋণের দায়ে সে হয়তো আত্মহত্যা করেছে।  

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে ঋণের দায়ে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন আমাদের জানিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে ।

Tag
আরও খবর