নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু



জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে ওমর আলী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি পৌর এলাকার হাস্তাবসন্তপুর আবাসনের সানোয়ার হোসেনের ছেলে। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, হাস্তাবসন্তপুর আবাসনের পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে শিশুটি মঙ্গলবার দুপুরে মাছ ধরতে পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দুই ঘন্টা ব্যাপী খোজাখুজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে নিলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষনা করে।

শিশুটির মামাতো ভাই রাকিবুল ইসলাম বলেন, আবাসনের পুকুরে মাছ মরে ভেসে উঠায় মাছগুলো ধরতে সে পানিতে নেমে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির দুই ঘন্ট পর তাকে পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল কাদের বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দেই। ঘটনাস্থলে পৌছার কিছু সময় পূর্বে  স্থানীয়রা তাকে উদ্ধার করে।  পানি থেকে শিশুটিকে তুলে হাসপাতালে নিলে আগেই সে মারা গেছে বলে চিকিৎসকরা জানান।

আরও খবর