নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুর ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা


আজ বুধবার আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ র‌্যালি,গেঞ্জি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আমরা রক্তদাতা জয় করবো মানবতা ’ আমরা সর্বদা মানব সেবায় নিয়োজিত, শ্লোগানে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।আক্কেলপুর ব্লাড ডোনেট সোসাইটি স্থাপিত ২০২৩ এ অল্প দিনেই তারা অনেক দূর এগিয়েছে আক্কেলপুরে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আক্কেলপুর ব্লাড ডোনেট সোসাইটির উপদেষ্টা তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী মোঃ রিপন হোসেন, আক্কেলপুর পৌর ছাত্রলীগের সভাপতি তপু হুসাইন, আক্কেলপুর মজিবর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুর রহমান মাহদী সনি।

পৌর ছাত্রলীগের সভাপতি তপু বলেন রক্ত টাকা দিয়ে কিনে পাওয়া যায় না।আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় নিয়োজিত একটি সংগঠন।রক্তদান এটি একটি মানবিক কাজ।এই সংগঠন থেকে অসহায় গরিব সকল ধরনের রোগী রক্ত পেয়ে থাকে, নিজে রক্ত দিন এবং অন্যকে রক্ত দিতে উৎসাহিত করুন।উপদেষ্টা মোঃ রিপন হোসেন বলেন থ্যালাসেমিয়া রোগীর জন্য ব্লাড অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে। সংগঠন থেকে থ্যালাসেমিয়া রোগ ব্লাড পেয়ে থাকে। আয়রন জাতীয় খাবার খেলে থ্যালাসেমিয়া রোগ থেকে আমরা রক্ষা পাবো।এই সংগঠন রক্ত দানের পাশাপাশি থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন সচেতনতা মুলক কাজ করছে।এছাড়াও অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানে এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলে়ছে এ সংগঠন।আপনাদের সকলের সহযোহিতায় সামাজিক ও রক্তদানে এই সংগঠন একটি সফল সংগঠন হিসেবে সারাদেশে পরিচিতি পাওয়া সম্ভব 

ছাত্রনেতা সানি বলেন, আক্কেলপুর ব্লাড ডোনার সোসাইটি মানব সেবা মুলক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে আমরা সকলে মিলে একসাথে কাজ করি এবং নিজে রক্ত দেই অন্যকে রক্ত দিতে উৎসাহিত করি।

আক্কেলপুর ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রিফাত হোসেন এবং সভাপতি মোঃ সুরুজ হোসেনের নেতৃত্বে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

কর্মসূচিতে সম্মিলিত সকল স্বেচ্ছাসেবী  ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপদেষ্টা মো: মামুনুর রশীদ মানুন.উপদেষ্টা রিপন হোসেন, সাধারণ সম্পাদক সিফাত হোসেন,  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নয়ন হোসেন,সাংগঠনিক সম্পাদক চান বাবু,সংগঠনিক সম্পাদক আতিক হোসেন,সহ-সভাপতি  রাকিবুল হাসান, তাহা,দিনার,বিজয়, জয়,জুই,নিপা,স্বণা, সহ সকল সদস্য ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আক্কেলপুর নিউ তাকওয়া ল্যাবের পরিচালক সুজাউল করিম,

বিসমিল্লাহ ডায়গনিক সেন্টার পক্ষে নাহিদ আরোহিন।  

উক্ত অনুষ্ঠান শেষে আক্কেলপুর মজিবর রহমান সরকারি কলেজে ছাত্র ছাত্রী দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এবং আক্কেলপুর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সকল স্টাফদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 



Tag
আরও খবর